বাউফলে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
Date: 2026-09-27
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৭:০৬ এ.এম
বাউফলে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
উপকারভোগীদের মধ্যে ১৯টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং ১২টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে দেওয়া হয়।
সহায়তা বিতরণকালে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অসহায় পরিবারগুলোকেও পর্যায়ক্রমে সরকারি সহায়তার আওতায় আনা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. রফিকুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম ও পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আলম।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more