বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড
অক্টোবর ১১, ২০২৬, ৪:৫৫ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১১, ২০২৬, ৪:৫৫ পি.এম
বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে ১৯দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার ধুলিয়া, চন্দ্রদ্বীপ, মঠবাড়িয়া ও মমিনপুরসহ তেঁতুলিয়া নদীর প্রায় ৪০ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক জেলেদের মধ্যে রয়েছেন রিপন সিকদার (২৫), মো. জামাল হাওলাদার (২৭), মো. ছালাম খান (৪২), মো. জাকির (১৯), গনি সরদার (২৯), মো. আবুল কালাম (১৯) ও মো. পারভেজ (২৯)। তাঁরা বাউফল, বাকেরগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাতজনকে কারাদণ্ড দেন। অপ্রাপ্তবয়স্ক আটজনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজসহ প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং নদীতে অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more