বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা
Date: 2026-08-22
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২২, ২০২৬, ১০:৫৬ এ.এম
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল।
গতকাল শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার। তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের হাতে সম্মাননা ও বিভিন্ন উপহার তুলে দেন।
বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু,পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী আশরাফুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম,বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুল হক খোকন ও সাইফুল ইসলাম জুরান।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে পড়াশোনা করে এবং নিজেদের মেধা ও প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে, সে জন্য তাদের অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্মই সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনের জন্য আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে সমাজের কল্যাণে কাজ করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more