প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২৫, ২০২৬, ১০:১২ এ.এম
বাউফলে জিও-এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা জিও-এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আরডিএসের পরিচালক আব্দুল খালেক, সোনালী সকাল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ ও বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সমন্বয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। একই এলাকায় বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখা জরুরি। জনগণের কল্যাণে বাস্তবসম্মত ও প্রয়োজনভিত্তিক উদ্যোগ গ্রহণের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more