প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২৬, ২:১৩ এ.এম
বাউফলে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. আসাদুল আকন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর গ্রামে জনৈক আদম বেপারীর পরিত্যক্ত বাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কথিত ইয়াবা ট্যাবলেট কেনাবেচার অভিযোগে আসাদুল আকনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৫ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার আসাদুল আকন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আকনের ছেলে। তিনি বাউফলের কাশিপুর এলাকায় নুরুল হক গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি ৯ নভেম্বর থানার মামলা নম্বর ১৪ এবং জিআর নম্বর ৪১৬ হিসেবে নথিভুক্ত হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more