বাউফলে পুলিশি বাধায় পণ্ড ইফতার মাহফিল

Date: 2026-03-19
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পুলিশি বাধার মুখে একটি ইফতার মাহফিল পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে স্থানীয় বাসিন্দা জয়নব বেগম ও মোতাহার হাওলাদারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।aoV87no.jpeg
আয়োজক সূত্রে জানা যায়, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে পুলিশ এসে অনুমতির বিষয়টি উল্লেখ করে অনুষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেয়। এতে আয়োজক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।q0pX2p2.jpeg
আয়োজক জয়নব বেগম বলেন, “আমরা সম্পূর্ণ সামাজিক ও ধর্মীয় উদ্দেশ্যে ইফতারের আয়োজন করেছিলাম। কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম ছিল না। তবুও পুলিশ এসে অনুষ্ঠান করতে দেয়নি।”
অন্য আয়োজক মোতাহার হাওলাদার বলেন, “স্থানীয় মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে ইফতার করতে চেয়েছিলাম। কিন্তু অপ্রত্যাশিতভাবে পুলিশ বাধা দেয়, ফলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।”5ZlvKnx.jpeg
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, জনসমাগমমূলক যে কোনো অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি প্রয়োজন। অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি বন্ধ রাখতে বলা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Leave Your Comments