বাউফলে বিষ ছিটিয়ে পুড়িয়ে দেওয়া হলো মুগডাল ক্ষেত

Date: 2026-03-31
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘাসমারা বিষ প্রয়োগ করে প্রায় ৬০ শতক জমির মুগডাল ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল গ্রামে ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও পল্লী চিকিৎসক ইউসুফ মুন্সীর অভিযোগ, তার মুগডাল ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ফুল ও ফল আসতে শুরু করা পুরো ক্ষেত ঝলসে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
তিনি জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তার আপন চাচাতো ও ফুফাতো ভাই সিদ্দিক মুন্সিকে ওই ক্ষেতে ওষুধ ছিটাতে দেখেন। এ সময় তার ছেলেরা রাস্তার পাশে গাছের আড়ালে দাঁড়িয়ে চারপাশে নজর রাখছিল বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জমিতে গিয়ে দেখা যায়, পাশাপাশি তিনটি জমির মুগডাল গাছ ঝলসে পুড়ে গেছে।
এ ঘটনায় ইউসুফ মুন্সী তার ফুফাতো ভাই সিদ্দিক মুন্সিকে সন্দেহ করছেন। জানা গেছে, ওয়ারিশ সম্পত্তি নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

qq1EHOX.jpeg
এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিদ্দিক মুন্সি বলেন, আমি ইমানদার মানুষ, রোজা নামাজ করি। আমার জমি সে জোর করে চাষ করেছে। আমার জমিতে আমি ঔষধ দিয়ছি।
বাউফল থানার ডিউটি অফিসার এএসআই মো. খোকন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments