বাউফলে আইনশৃঙ্খলা সভায় মাদক, চুরি ও যানজট নিয়ে উদ্বেগ
Date: 2026-03-29
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায়
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক বিস্তার, গরু চুরি ও যানজটকে প্রধান সমস্যা হিসেবে
চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা
হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল
১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। সভায় উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম,
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল
সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বিভিন্ন ইউনিয়নের
সমস্যা তুলে ধরে বলেন, এলাকায় মাদক বিস্তার, গরু চুরি, গোলাবাড়ি এলাকায় যানজট, ভ্রাম্যমাণ
দোকানের বিশৃঙ্খলা ও চাঁদাবাজির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে। ইউএনও সালেহ আহমেদ বলেন,
আলোচনায় উঠে আসা বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন
যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ওসি সেরাজুল ইসলাম বলেন,
আইনশৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের ওপর নির্ভর না করে সবার সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
তিনি ওয়ার্কশপ, নিয়মিত সভা এবং বিভিন্ন কমিটির মাধ্যমে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল
সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more