৭৫ দেশের ভিসা স্থগিত করলো আমেরিকা; তালিকায় বাংলদেশ
Date: 2026-04-25
অ-অ+
অনলাইন ডেক্স: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য
অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। ঢাকায়
অবস্থিত মার্কিন দূতাবাস শনিবার (২৫ এপ্রিল) সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক
ঘোষণায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের
ডিপার্টমেন্ট অব স্টেট এই সিদ্ধান্ত নিয়েছে এবং এর আওতায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্ট দেশগুলোর কিছু অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল
হয়ে পড়ার ঝুঁকি বেশি—এমন বিবেচনা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পর্যটক, শিক্ষার্থীসহ
অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য নয়। এতে আরও বলা হয়, অভিবাসী ভিসা আবেদনকারীদের
যাচাই-বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে, যাতে এমন আবেদনকারীদের শনাক্ত
করা যায় যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন। এই মূল্যায়ন
প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত
কার্যকর হয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ
ও আমেরিকার বিভিন্ন দেশ। সাময়িকভাবে স্থগিত করা দেশগুলো হচ্ছে-
আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস,
বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন,
কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা,
মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা,
গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র,
লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল,
নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া,
রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল,আফগানিস্তান,
আলবেনিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ
সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান
এবং ইয়েমেন। এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন দূতাবাসের
প্রকাশিত অনলাইন লিংকে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য-বিডিপ্রতিদিন বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more