২ জুলাই এইচএসসি পরীক্ষা, অংশ নেবে ১২ লাখের বেশি শিক্ষার্থী
Date: 2026-04-18
অ-অ+
অনলাইন ডেক্স: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
এনে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে
শুরু হবে এই পরীক্ষা, যা টানা প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত
এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল
হক মিলন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের প্রস্তুতি
বিবেচনায় নিয়েই পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। বৈঠকে পরীক্ষার রুটিন ও সময়সূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের মতামত
ও সুবিধাকে অগ্রাধিকার দিয়েই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে প্রায় ১২ লাখের বেশি শিক্ষার্থী
অংশ নেবে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং একটি কারিগরি
শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর বড় অংশই সাধারণ শিক্ষা
বোর্ডগুলোর অধীনে। গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী
অংশ নিয়েছিল, যার মধ্যে অধিকাংশই ছিল সাধারণ বোর্ডের শিক্ষার্থী। বাকি অংশ মাদ্রাসা
(আলিম) ও কারিগরি বোর্ডের আওতাভুক্ত ছিল। উল্লেখ্য, সাত বছর পর এবার পূর্ণ সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে ৭ জুন থেকে পরীক্ষা নেওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও তা পরিবর্তন করে জুলাইয়ের
শুরুতে নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব ধরনের
প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more